সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আমাকে ফাঁসির রশিতে ঝুলানোর চক্রান্ত হয়েছিল : এরশাদ

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাকে ফাঁসির রশিতে ঝুলানো চক্রান্ত হয়েছিল। কিন্তু সবার দোয়ায় আমি বেঁচে গেছি। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, বিরোধীদলীয় চিপ হুইফ তাজুল ইসলাম চৌধুরী, মো. শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. রুস্তুম আলী ফরাজী পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।

এরশাদ বলেন, ‘হারানো বন্ধুকে ফিরে পেয়েছি। অনেকে ফিরে এসেছেন। সবচেয়ে বেশি আমার দল নির্যাতিত হয়েছে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া হয়নি। আমাকে জেলে পাঠিয়েছিল।’ ‘বিনা দোষে ছয় বছর জেলে খেটেছি। বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার স্ত্রী, পুত্র, নেতাকর্মীকে বিনা অপরাধে নির্যাতন করে জেলে নেয়া হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে আমাকে কোনো প্রচার করতে দেয়া হয়নি। কোনো মিছিল-মিটিং করতে দেয়া হয়নি। ১৪৫টি মিটিং আমাদেরকে করতে দেয়া হয়নি। তারপরও জেলে থেকে নির্বাচন করে ৩৫টি আসনে জয়লাভ করেছিলাম।’

তিনি বলেন, ‘উচ্চ আদালতের আদেশ ছিল সংসদে যেতে দিতে। কিন্তু আমাকে সংসদে যেতে দেয়া হয়নি। জাতীয় পার্টিকে নিচ্ছিন্ন করে দেয়ার পরিকল্পনা করেছিল।’

মিলন ও নূর হোসেন হত্যার বিষয়ে এরশাদ বলেন, ‘নূর হোসেনকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। আন্দোলনের জন্য তাদের লাশের প্রয়োজন ছিল, তাই তারা নূর হোসেনকে হত্যা করেছে।’

এসময় আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, দুই দলের কেউ আমাদের বন্ধু নয়, জনগণই আমাদের বন্ধু। সত্যিকার অর্থে জাতীয় পার্টি সুবিচার কোথাও পায়নি। তারপরও জাতীয় পার্টি টিকে আছে, আমিও বেঁছে আছি।

তিনি বলেন, ‘দেশের মানুষ যে বর্তমান সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। সরকারের অত্যাচার থেকে রক্ষা পেতে ভবিষ্যতের সব নির্বাচন রংপুরের মতোই হবে বলে আমার বিশ্বাস।’

জাতীয় পার্টি ক্ষমতায় এলে জনগণের জানমালের দায়িত্ব নেবে জানিয়ে এরশাদ বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। তবে ক্ষমতায় টিকে থাকার চিন্তায় সরকার তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০