সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পদদলিত নিহত পরিবারকে ৫ লাখ টাকা করে দিলেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে ভিড়ে পদদলিত হয়ে নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে চট্টগ্রামে পৌঁছে নৌ বাহিনীর কুচকাওয়াজ দেখার পর বিকাল ৪টা ৫ মিনিটে নগরীর চশমা হিলে মহিউদ্দিনের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। প্রায় ৪০ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানান মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং দুই ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল ও বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

মহিউদ্দিন চৌধুরীর বাসায় পদদলিত হয়ে নিহত ওই দশ পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। তিনি তাদের খোঁজ খবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন। মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী নগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ছোট দুই সন্তানকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে বলেন, আপনিই এদের অভিভাবক। তখন প্রধানমন্ত্রী বলেন,হ্যা আমি তাদের অভিভাবক। তিন মেয়াদে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করা মহিউদ্দিন চৌধুরী গত ১৫ ডিসেম্বর মারা যান। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে ভাই বলে সম্বোধন করতেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মহিউদ্দিন তার ৭৪ বছরের জীবনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চট্টগ্রাম স্বৈরাচারবিরোধী আন্দোলন, বন্দর রক্ষা আন্দোলন ও অসহযোগ আন্দোলনে ছিলেন সামনের কাতারে।

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ন ও গণপূর্মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, ড.হাসান মাহমুদ, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিউদ্দিন চৌধুরীর ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930