সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

সহকারী শিক্ষকদের আমরণ অনশন স্থগিত

আকাশবার্তা ডেস্ক :

বেতন স্কেলে বৈষম্য দূর করার দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের আমরণ অনশন স্থগিত করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সঙ্গে বৈঠকের পরই সোমবার বিকেলে আমরণ অনশন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা।

দাবির পক্ষে মন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে অনশন স্থগিত করা হয়েছে বলে জানান বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহীনুর আল আমিন। তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণায়ের দাবির বিষয়ে আলোচনা হবে বলে মন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন।

গত শনিবার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে আমরণ অনশন শুরু হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০টি সংগঠন অংশ নেয়। সোমবার অনশন কর্মসূচির তৃতীয় দিনে প্রায় ৪০ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।

এর আগে আন্দোলনকারী বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের নেতা মোহাম্মদ সামছুদ্দীন সাংবাদিকদের জানিয়েছিলেন, আজ (সোমবার) পর্যন্ত প্রায় ৪০ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। এর মধ্যে ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অনশনকালে সংগঠনের নেতারা স্লোগানের সুরে বলেন, ‘দাবি মোদের একটাই প্রধান শিক্ষকদের পরে ধাপে বেতন চাই।’

শিক্ষকদের এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে সংহতি প্রকাশ করেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্সসহ বিভিন্ন নেতারা তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানান।

প্রসঙ্গত, বর্তমানে প্রধান শিক্ষকদের চেয়ে তিন ধাপ নিচের স্কেলে বেতন পান প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১ তম গ্রেডে বেতন পান। যার মূল বেতন শুরু ১২,৫০০ টাকায়। আর প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা বেতন পান ১৪তম গ্রেডে। যার মূল বেতন শুরু ১০,২০০ টাকায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১