শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আলেকজান্ডার ইউপি নির্বাচন কাল : কঠোর নিরাপত্তা বলয় প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ (নৌকা), বিএনপি (ধানের শীষ), জেএসডি (তারা) মার্কার প্রার্থীদের মধ্যে ত্রিমূখী লড়াই হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রের মধ্যে ৩নং ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করেছে আদালত।

নদী ভাঙ্গনজনিত কারণে নতুন করে ইউনিয়নের সীমানা নির্ধারনের ফলে ওই ভোট কেন্দ্রটি স্থাপন নিয়ে একটি রিট পিটিশনের (নং-১৮০৯১/২০১৭) প্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেয়। উক্ত কেন্দ্রে সকল পদের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এ দিকে নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরী করা নিয়েছে। ৯টি ভোট কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে রয়েছে র‌্যাব, ডিবি পুলিশ, কোস্টগার্ড, বর্ডার গার্ড, পুলিশ ও আনসার সদস্যরা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক হোমায়রা বেগম ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বলেন, প্রশাসন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বদ্ধ পরিকর। প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০