সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রামগতিতে ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, নারীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউপি নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুই নারীসহ চারজন আটক হয়েছেন। এ সময় কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পশ্চিম বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মসুনুর বেগম, আসমা বেগম, দিদার হোসেন ও আবু জাহেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, পশ্চিম চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী নুর ছলেমান হাওলাদার ও ফিরোজ কবির বাবুল হাওলাদারের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ লাঠিসোঁটা হাতে নিয়ে ছুটাছুটি করলে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরআগে সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রে কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা গেলেও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তায় নির্বাচনী এলাকায় অবস্থান করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930