
বিশেষ প্রতিনিধি :
বিপুল উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাসহ বেগমগঞ্জের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে। সোমবার বেলা ১১টায় চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাল্টিমিডিয়া হলরুমে বই উৎসব শুরু হয়। পরে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্য বই বিতারণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সাত্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনছুর আহমেদ, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মঈন উদ্দিন, ফরাদ হোসেন, আবুল কালাম, কাজী আলাউদ্দিন, চৌমুহনী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, ইউপি সদস্য শাহাজাহান মেম্বারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
একই সময় চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসাতেও বই উৎসব পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসাইন।