সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সুনামগঞ্জে জলমহাল দখল নিয়ে গোলাগুলিতে নিহত ৩

আকাশবার্তা ডেস্ক :

সুনামগঞ্জের দিরাই উপজেলার জারম্নলিয়া জলমহাল দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে গোলাগুলিতে তিনজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১০জন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে একজন এবং বিকেলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আরো ২ জন মারা যান। তবে পুলিশ জানিয়েছে দুপক্ষের মধ্যেই গুলিবিনিয়মের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, তাজুল ইসলাম (৩৫), শাহারুল (২৮) ও উজ্জ্বল (২৫)। এ ঘটনায় জলমহাল এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ঘোরামারা সাতপাকিয়া প্রকাশিত জারুলিয়া জলমহাল দখল নিয়ে উপজেলা যুবলীগ নেতা ও একাধিক মামলার আসামি একরার হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। মাসুক মিয়া স্থানীয় আওয়ামী লীগ নেতা এহিয়া চৌধুরীকে নিয়ে জলমহালটি স্থানীয় মৎস্যজীবি ইজারাদার ধনঞ্জয় দাসের কাছ থেকে সাব ইজারা নিয়ে ভোগ দখল করে আসছেন।

এ নিয়ে গত বছরও উভয়পক্ষ জলমহাল দখল নিতে গিয়ে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। সম্প্রতি মাসুক মিয়া সরকারি খাজনা পরিশোধ করে জলমহালে মৎস্য আহরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার সকাল ১১টায় একরার হোসেনের লোকজন বন্দুক ও দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে জলমহাল দখল করতে গেলে মাসুক মিয়ার লোকজন প্রতিরোধ করেন।

ফলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষই বন্দুক ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দিরাই উপজেলার হাতিয়া গ্রামের চান মিয়ার ছেলে তাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন আকিল নগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহারুল (২৮), হাতিয়া গ্রামের আমান উল্যার ছেলে উজ্জ্বল মিয়া (২৫), হাতিয়া গ্রামের আল আমিন (২৪), সোনাফর আলী (২৭) এবং সুরিয়ারপাড় গ্রামের মালেক মিয়াসহ কয়েকজন।

আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেল সাড়ে ৪টায় চিকিত্সাধীন অবস্থায় মারা যান শাহারুল ও উজ্জ্বল মিয়া। অন্য আহতদের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।

সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হতাহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930