রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিশোর নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে খাবার হোটেলের সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে আহাদ হোসেন নামের এক হোটেল শ্রমিক নিহত হয়। আহত হন কমপক্ষে আরো ৫ হোটেল শ্রমিক। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের শেখ আমিন উল্যাহ পৌর সুপার মার্কেটের মনা মিয়ার হোটেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত আহাদ একই উপজেলার রিক্সাচালক আবু ছায়েদ ওরফে গুজার ছেলে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, রাত দেড়টায় রামগঞ্জ শহর পুলিশ বক্সের সামনে পৌর সুপার মার্কেটের মনা মিয়ার হোটেলে রান্না চলাকালীন সময়ে হঠাৎ বিকট শব্দে “ওমেরা গ্যাস” সিলিন্ডারের বিস্ফোরণ হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে দোকানের ভিতরে অবস্থানরত অনেকে আটকা পড়েন। এ সময় অটোরিক্সা শ্রমিক মোঃ আহাদ হোসেন মারা যায়। আহত হন মানিক হোসেন, সোহাগ হোসেনসহ ৫ জন।

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিক আহাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১