সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় রাজ্যগুলোর জীবনযাত্রা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষার ঝড়ের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে অন্তত ১৬ জনের। নিউ ইয়র্ক এবং নিউজার্সিসহ বিভিন্ন রাজ্যের চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

নতুন বছরের প্রথম প্রহরে শুরু হাড় কাঁপানো শৈত্য প্রবাহের অবনতি ঘটে বৃহস্পতিবার ভোরে। হিমাঙ্কের নীচে তাপমাত্রার সঙ্গে যোগ হয় ৫০ থেকে ৬০ মাইল বেড়ে প্রবাহিত তুষার ঝড়, যাকে স্থানীয়ভাবে ‘বোমা সাইক্লোন’ বলা হচ্ছে।

ভারী তুষারপাতের কারণে নিউইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পাশাপাশি পাবলিক স্কুলগুলোও বন্ধের ঘোষণা দিয়েছে নগর প্রশাসন।

গত সপ্তাহ থেকেই নিউইয়র্কসহ আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয় শীতের প্রকোপ বাড়তে থাকে। জমতে শুরু করে বরফ। ২ জানুয়ারি থেকেই তুষারঝড়ের সতর্কতা দিচ্ছিল গণমাধ্যমগুলো। জরুরি অবস্থা জারি করা হয়েছে জর্জিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। ফ্লোরিডাসহ বহু এলাকায় স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। সূত্র: নিউইয়র্ক টাইমস

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31