
আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ঐতিহ্যবাহী ফকির হযরত দেওয়ানশাহ (রঃ) দরবার শরীফ প্রাঙ্গণে সপ্তাহব্যাপি ৪২৮তম মেলা (দরগাহ) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে হযরত দেওয়ানশাহ দাখিল মহিলা মাদ্রাসা মিলনায়তনে এক সূধী সভা অনুষ্ঠিত হয়। মেলা পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ১৪ দলীয় জোট চন্দ্রগঞ্জ থানা কমিটির আহ্বায়ক ছাবির আহম্মদ, মেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল খায়ের বিট্টু, ইউপি সদস্য মো. সেলিম প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা কাউছার আহমেদ, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাসেদ নিজাম, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, মিল্লাদ হোসেন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সভাপতি ইয়াকুব আলী, মেলা কমিটির কোষাধ্যক্ষ জামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরআগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত দেওয়ানশাহ (রঃ) মাঝার শরীফ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
মেলার আয়োজকরা জানান, ফকির হযরত দেওয়ানশাহ (রঃ) ধর্ম প্রচারের উদ্দেশে ৪২৮ বছর পূর্বে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে তার আস্তানা করেন। সেখান থেকে বিভিন্ন অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করতেন তিনি।
পরে তিনি শাহাদত বরণ করলে সেখানেই তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে হযরত দেওয়ানশাহ (রঃ) সমাধিস্থলকে মাঝার হিসেবে প্রতিষ্ঠা করেন এলাকাবাসী। সে থেকে মাঝার প্রাঙ্গণে প্রতিবছর একই সময় মেলা ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়ে আসছে। বিশাল এই মেলা প্রাঙ্গণে কাঠের ও স্টীলের ফার্ণিসার, কুটির শিল্প সামগ্রী, মাটির তৈরী হাঁড়ি-পাতিল, বাচ্চাদের খেলনা, গৃহস্থালী সামগ্রী, কসমেটিকস, চামড়ার তৈরী জিনিসপত্র, হরেকরকম খাবার সামগ্রী, খাবার হোটেলসহ অন্তত ৫ শতাধিক স্টল স্থান পায়। এ ছাড়াও বিনোদনের জন্য নাগরদোলা, যাদু প্রদর্শণী ও হোন্ডা খেলার আয়োজন করা হয়।