সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মিয়ানমারে পদত্যাগ করলেন আরও দুই মন্ত্রী

 আন্তর্জাতিক ডেস্ক  :

মিয়ানমারের বাগো অঞ্চলের আরও দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আয়িয়াওয়াদি ও মধ্যঞ্চলীয় মগওয়ে অঞ্চলের মন্ত্রীরা পদত্যাগের পর তারা সরে দাঁড়ালেন। খবর সিনহুয়ার।

বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টের দফতর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, পদত্যাগ অনুমোদন করা দুই মন্ত্রী হচ্ছেন প্রাকৃতিক সম্পদ, বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মন্ত্রী ইউ কিয়াও মিন সান এবং উন্নয়ন ও সামাজিক বিষয়ক মন্ত্রী ইউ মংসং লইন।

এনিয়ে পদত্যাগ করা মন্ত্রীর সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ালো। এদের মধ্যে আয়িয়াওয়াদি অঞ্চলের মুখ্যমন্ত্রী রয়েছেন।

ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার দেশটির ১৪টি অঞ্চলিক বা রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়োগ দিয়েছে। দলটি ২০১৫ সালের নভেম্বরে সাধারণ নির্বাচনে জয়লাভ করে এবং ২০১৬ সালের ৩০ মার্চ এ সরকার দায়িত্ব গ্রহণ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০