সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার :

শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দু’দফা তারিখ পেছানোর পর বিকেল ৫টার পর ঢাকায় পা রাখে জিম্বাবুয়ে।

আর সব কিছু ঠিক থাকলে শনিবার ঢাকায় পৌছানোর কথা রয়েছে শ্রীলংকা ক্রিকেট দলের। প্রথমে ১০ জানুয়ারি ঢাকায় আসার কথা ছিল জিম্বাবুয়ের। এরপর ১১ জানুয়ারি আশার কথা থাকলেও, আসেনি। ত্রিদেশীয় সিরিজের আগে জিম্বাবুয়ের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল শনিবার।

কিন্তু তাদেও আসতে দেরী হওয়ায় তা বাতিল করা হয়। আগামী ১৫ জানুয়ারি মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), রায়ান মারে, টেন্ডাই চিসুরু, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজার্বানি, ক্রিস্টোফার এমপুফু, চেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোসান ডিকভেলা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দাশমান্থা চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ওয়িনিন্দু হাসারঙ্গা।

প্রথম দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম।

ম্যাচ সূচি :
জানুয়ারি ১৫: বাংলাদেশ-জিম্বাবুয়ে
জানুয়ারি ১৭: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
জানুয়ারি ১৯: বাংলাদেশ শ্রীলঙ্কা
জানুয়ারি ২১: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
জানুয়ারি ২৩: বাংলাদেশ-জিম্বাবুয়ে
জানুয়ারি ২৫: বাংলাদেশ-শ্রীলঙ্কা
জানুয়ারি ২৭: ফাইনাল
সকল ম্যাচ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১