সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম স্থগিত

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ২০১৮ সালের নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।পরীক্ষা শুরুর দুই দিন আগে রোববার রাতে এক জরুরি বার্তায় এই তথ্য জানিয়েছে বাহিনীটি। তবে এর জন্য কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।
বার্তায় বলা হয়েছে, নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

গত ২১ ডিসেম্বর এই পদে ১০ হাজার পুলিশ সদস্য নেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাদের মধ্যে ৮ হাজার ৫০০ জন পুরুষ এবং ১ হাজার ৫০০ নারী সদস্য নিয়োগ দেয়ার কথা ছিল। দেশের বিভিন্ন এলাকায় ১৬ জানুয়ারি থকে ২৮ জানুয়ারি পর্যন্ত শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা হওয়ার কথা ছিল।

আর ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষা নেয়ার কথা ছিল ১৮ থেকে ৩০ জানুয়ারির মধ্যে। লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষা নেয়ার কথা ছিল ২৪ থেকে ৩১ জানুয়ারির মধ্যে। আর মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০