শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে নিসচা’র মতবিনিময় সভা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ‘নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নিসচা’র চন্দ্রগঞ্জ থানা শাখার আহ্বায়ক মো. আলী হোসেন।

নিসচা’র চন্দ্রগঞ্জ থানা শাখার সদস্য সচিব মো. বাবুল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নিসচা’র চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ মিলন, সিনিয়র সদস্য সামছুল আলম বিত্ত, গৌতম মজুমদার, আকরাম হোসেন সোহেল, সোহাগ হোসেন আরাবি।

উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, নিসচা’র সদস্য ইব্রাহিম খলিল মনজু, কাজী জাহিদ হাসান, ইমরান হোসেন, ইয়াছিন আরাফাত সজিব, আবুল কালাম প্রমুখ।
মতবিনিময় সভায় নিসচা’র চন্দ্রগঞ্জ থানা কমিটি অনুমোদন করায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান মান্যবর ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শামীম আলম দীপেন ও সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ মহোদয়গণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান সদস্যবৃন্দ।

আহ্বায়কের বক্তব্যে মো. আলী হোসেন বলেন, নিসচা’র সাংগঠনিক আদর্শ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। এই সংগঠনের প্রত্যেক সদস্যের মহান দায়িত্ব মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত করা এবং গণসচেতনতা সৃষ্টি করে সড়ক পথকে নিরাপদ হিসাবে প্রতিষ্ঠিত করা। আহ্বায়ক বলেন, আমরা খুব শীঘ্রই গণসচেতনতার লক্ষ্যে নির্দিষ্ট স্লোগান সমৃদ্ধ স্টীকার ছাপিয়ে যানবাহন ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপুর্ণ স্থানে প্রদর্শণ করার ব্যবস্থা করব। পাশাপাশি তিনি সময়ের মূল্যায়ন করার জন্য এবং যথাসময়ে সাংগঠনিক কর্মকান্ডে উপস্থিত থাকার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১