বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সিএনজি অটোরিকশা নিয়ে বিপাকে বিআরটিএ

২০০২ সালে ঢাকায় ৫,৫৬১ ও চট্টগ্রামে ৭,৪৬৯টি অটোরিকশা নিবন্ধনের সময় এগুলোর মেয়াদ নির্ধারণ করা হয় ৯ বছর। এরপর, দুই দফায় বাড়ানো সময়সীমা শেষ হয় ২০১৭ সালের ডিসেম্বরে। গ্যাস সিলিন্ডার ও ইঞ্জিন পরিবর্তন করে আবারো মেয়াদ বাড়ানোর দাবি জানায় মালিকদের একটি পক্ষ। তাই গাড়িগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য বুয়েটে পাঠায় বিআরটিএ। তবে সিদ্ধান্ত যাই হোক, পুনস্থাপন বা নবায়ন উভয়ই সময় সাপেক্ষ হওয়ায় গণপরিবহণ সংকটের আশঙ্কা যাত্রী ও চালকদের।

আকাশবার্তা ডেস্ক :
১৩ হাজার ৩০টি সিএনজি অটোরিকশা নিয়ে বিপাকে বিআরটিএ। তাই ১৫ বছরের বেশি বয়সি সিএনজি অটোরিকশার বিষয়ে আগামী তিন মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিআরটিএ। এসব সিএনজি অটোরিকশা পুনস্থাপন ও মেয়াদ বাড়ানো নিয়ে মালিকদের পাল্টাপাল্টি দাবি রয়েছে। ফলে নিরুপায় হয়ে বুয়েটের শরণাপন্ন হয়েছে সংস্থাটি। এদিকে ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞরা মনে করেন, ঝুঁকিপূর্ণ ও যাত্রীবান্ধব নয় এমন পুরনো ব্যবস্থার পরিবর্তন দরকার। সে কারণে যান্ত্রিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি ব্যবস্থাপনাও আধুনিক করার পরামর্শ তাদের।
জানা গেছে, ২০০২ সালে ঢাকায় ৫,৫৬১ ও চট্টগ্রামে ৭,৪৬৯টি অটোরিকশা নিবন্ধনের সময় এগুলোর মেয়াদ নির্ধারণ করা হয় ৯ বছর। এরপর, দুই দফায় বাড়ানো সময়সীমা শেষ হয় ২০১৭ সালের ডিসেম্বরে। গ্যাস সিলিন্ডার ও ইঞ্জিন পরিবর্তন করে আবারো মেয়াদ বাড়ানোর দাবি জানায় মালিকদের একটি পক্ষ। তাই গাড়িগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য বুয়েটে পাঠায় বিআরটিএ। তবে সিদ্ধান্ত যাই হোক, পুনস্থাপন বা নবায়ন উভয়ই সময় সাপেক্ষ হওয়ায় গণপরিবহণ সংকটের আশঙ্কা যাত্রী ও চালকদের।
ফায়ার সার্ভিস জানায়, পুরনো গাড়ির গ্যাস সিলিন্ডারের মেয়াদ ১৫ বছর শেষ হওয়ায় এগুলো বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তবে বিআরটিএর দাবি মেয়াদোত্তীর্ণ হলেও গাড়ির সিলিন্ডারগুলোর মেয়াদ রয়েছে আরও তিন বছর। বিশেষজ্ঞদের মন্তব্য, এখন থেকে প্রতিবছরই বেশকিছু সিএনজি অটোরিকশার মেয়াদ শেষ হবে। তাই বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ তাদের। সড়ক পরিবহণ কর্তৃপক্ষের দাবি সরকারি সিদ্ধান্তেই সবশেষ সময়সীমা বাড়ানো হয় মার্চ মাস পর্যন্ত। এর মধ্যেই বুয়েটের প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন তারা। উল্লেখ্য, অনুমোদন পাওয়া ২৬ হাজার ৫০০ অটোরিকশা বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে চলাচল করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১