সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডিভোর্স : বিচারকের টাকায় হোটেলে রাত কাটালেন দম্পতি!

আন্তর্জাতিক ডেস্ক :

নিজেদের মধ্যে বনিবনা হচ্ছিল না। এরই জেরে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করে বসেন স্ত্রী। শুধু এখানেই শেষ নয়, শ্বশুর, দেবর ও স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টারও অভিযোগ আনেন তিনি। অবশেষে তাদের ডিভোর্স ঠেকাতে এক অভিনব পদক্ষেপ নিলেন বিচারক। পরামর্শ দিলেন- স্বামী-স্ত্রীকে একসঙ্গে হোটেলে রাত কাটানোর। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলা আদালত এমন রায় দেন। এমনকি হোটেল ভাড়ার টাকা নিজের ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছেন সেই বিচারক।

নিউজ১৮-এর খবর, দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বামী গৌতম ও স্ত্রী অহনা। মঙ্গলবার এই মামলার শুনানি চলছিল বীরভূম জেলা আদালতে। শুনানির সময়ে আইনজীবী বলেন, এটা পারিবারিক ঝামেলা। দম্পতিকে পরিবারের থেকে আলাদা করে একা সময় কাটানোর সুযোগ দেওয়া উচিত।

এরপর আইনজীবীর জেরা শুনে বিচারকের মনে হয়, সমস্যা বা মনোমালিন্য রয়েছে অহনা ও গৌতমের মধ্যে। স্বামী-স্ত্রী একান্তে থাকলে কথা বলে এই সমস্যার সমাধান সম্ভব। এরপর শুনানি শেষে দু’জনকে একত্রে পরিবারের থেকে আলাদা কোনো হোটেলে তিনদিন থাকার নির্দেশ দেন। রায় শুনে হতভম্ব হয়ে যান গৌতম ও অহনা দু’জনেই।

এসময় পেশায় ইলেক্ট্রনিক্স শ্রমিক গৌতম তখন জানান, তিনি খুবই সামান্য আয় করেন। তাতে হোটেলে থাকার বন্দোবস্ত করা সম্ভব নয়। এ কথা শুনে বিচারক নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে তাদের হোটেলে থাকার খরচ বহন করার দায়িত্ব নেন এবং আগামী তিনদিন ওই দম্পতিকে হোটেলে থেকে নিজেদের সমস্যা মেটানোর নির্দেশ দেন।

কিছুক্ষণ আগে আদালত কক্ষে দাঁড়িয়ে যারা জানিয়ে দিয়েছিলেন কোনোভাবেই তাদের একসঙ্গে থাকা সম্ভব নয়, সেই অহনা-গৌতমই বিচারকের এমন অভিনব প্রস্তাব গ্রহণ করেন। একই সঙ্গে বিচারকের সামনে জানান, নিজেদের সমস্যা মেটানোর উদ্যোগ তারা নেবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১