মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আশকোনায় অভিযানের নাম দেয়া হয়েছে ‘রিপল২৪’

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের নাম দেয়া হয়েছে ‘রিপল২৪’। রিপল হচ্ছে, ঢেউয়ের মতো প্রসারিত হওয়া। আর তারিখ ২৪ ডিসেম্বর হওয়ায় ‘২৪’ সংখ্যাটি যোগ হয়ে ‘রিপল২৪’ হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ২টা থেকে জঙ্গি আস্তানার গোপন সংবাদে ‘সূর্যভিলা’ ঘেরাও করে কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।

সেখানে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে তাদের আত্মসর্মপণের আহ্বান জানায় পুলিশ। এর মধ্যে চার জঙ্গি আত্মসমর্পণ করে; যাদের মধ্যে দু’জন নারী ও দু’জন শিশু। এ সময় তারা একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পুলিশের কাছে জমা দেয়।

তবে অবশিষ্ট ৩ জঙ্গিকে বার বার আত্মসর্মপণের কথা বলো হলেও তারা সে আহ্বানে সাড়া দেননি। পরে বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু করে পুলিশ। এতে এক নারী আত্মঘাতী বিস্ফোরণে ও কিশোর জঙ্গি টিআরশেলে নিহত হয়। নিহত নারী জঙ্গি সুমনের স্ত্রী এবং ১৪ বছর বয়সী অফিফ কাদরী আরিফ।

এ সময় স্প্লিন্টারে আহত (আত্মঘাতী বিস্ফোরণের সময়) এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১