শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হাথুরুকে জবাব দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

গতকাল শ্রীলঙ্কার ১১ খেলোয়াড়ের বিপক্ষে খেলেনি বাংলাদেশ। মাঠে সদ্য বিদায়ী কোচ হাথুরুর সঙ্গে বাংলাদেশের দর্শকের ছিলো নীরব প্রতিযোগিতাও। তাই মাঠে ছিলো বাড়তি উত্তেজনা। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে গ্যালারির শূন্যতা দূর হলো গতকাল। একে তো বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, তার ওপরে ছুটির দিন। তাই গ্যালারিতে উপচেপড়া ভিড়। খেলা শুরু হয়েছে দুপুর ১২টায়। তবে ঘণ্টাখানেক আগে অনেকেই চলে আসেন স্টেডিয়ামের গেটের সামনে। খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। ২৫ হাজার ধারণক্ষমতার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন ২২-২৩ হাজার দর্শক।

ভিড় বলে টিকিটের চাহিদাও ছিল বেশি, ছিল কালোবাজারিদের দৌরাত্ম্য। অনেক দর্শকের অভিযোগÑকালোবাজার থেকে টিকিট কিনতে হয়েছে তাদের। শাহনেওয়াজ নামের এক ক্রিকেটভক্ত বলেন, আমরা তিন বন্ধু সকাল থেকে অনেক খুঁজেও টিকিট পাইনি। পরে গেটের সামনে থেকে ৩০০ টাকার টিকিট ৫০০ টাকা দিয়ে কিনেছি। তারপরও ভালো লাগছে, বাংলাদেশ খুব ভালো খেলছে তাই জিতেছে।

সিটি কলেজে পড়া চার বন্ধু বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে উত্তেজিত। তারা মনে করেন, শ্রীলঙ্কাকে হারিয়েই হাথুরুসিংহকে জবাব দিয়েছে টাইগারা। একজন বললেন, ‘আমাদের জন্য ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ ছিলো। আমরা অনেক রান করেছি। আমার বিশ্বাস ছিলো, বাংলাদেশ বড় ব্যবধানেই জিতবে। অনেক আগেই আজকের ম্যাচ দেখার পরিকল্পনা করেছিলাম আমরা। তাই আগেই টিকিট কিনেছি। হাথুরুসিংহের দলের বিপক্ষে জয়ের সাক্ষী হতে কে না চাইবে!’

মাশরাফির দলকে সমর্থন জানাতে বেশকিছু সাপোর্টার্স গ্রুপ মাঠে উপস্থিত হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডে বাঘের সাজে কয়েক জন তরুণ-তরুণী টাইগারদের জন্য গলা ফাটাচ্ছেন ম্যাচের শুরু থেকেই। এসেছে ‘দৌড়া বাঘ আইলো’ নামে ক্রিকেট সমর্থকদের একটি গ্রুপ। তারা জানালেন, বাংলাদেশের প্রতিটি ম্যাচেই থাকেন গ্যালারিতে। বাংলাদেশ দলকে অবিরাম সমর্থন জোগাতে তাদের জুড়ি মেলা ভার!

আজও যথারীতি গ্যালারিতে আছেন ‘টাইগার শোয়েব’ নামে পরিচিত শোয়েব আলী। লাল-সবুজ পতাকা উড়িয়ে মাশরাফিদের উৎসাহ দিয়ে যাচ্ছেন তিনি। শোয়েব বললেন, ক্রিকেট আমার নেশা, আমার ভালোবাসা। বাংলাদেশের প্রত্যেক ম্যাচেই আমি মাঠে থাকি, আজও আছি। আজীবন ক্রিকেট নিয়েই আমি থাকবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১