সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী হলেন নুস ঘানি

আন্তর্জাতিক ডেস্ক :

প্রথমবারের মতো যুক্তরাজ্যের মন্ত্রিসভায় যুক্ত হলেন এক মুসলিম নারী।ভারতীয় বংশোদ্ভূত নুস ঘানিকে সম্প্রতি প্রধানমন্ত্রী তেরেসা মের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরে তেরেসা মের মন্ত্রিসভার প্রথম রদবদলে ৪৫ বছর বয়সী নুসকে ওই দায়িত্ব দেওয়া হয়।

প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে নুস শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে ভাষণ দেন।নুসের মা, বাবা ছিলেন কাশ্মীরের বাসিন্দা। সেখান থেকে তারা চলে যান ব্রিটেনের বার্মিংহামে। সেখানেই নুসের জন্ম।

হাউস অব কমন্সে প্রথম ভাষণটি দেওয়ার পরপরই টুইট করেন নুস। টুইটে তিনি লেখেন, ‘পরিবহনমন্ত্রী হিসেবে আমার ইনিংস শুরু করলাম। ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে ইতিহাসও গড়ে ফেললাম।’
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে মন্ত্রীরা যেখান থেকে ভাষণ দেন সেই ‘ডিসপ্যাচ বক্স’-এ দাঁড়িয়েই পার্লামেন্টে প্রথম ভাষণটি দেন নুস।

২০১০ সালে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে অংশ নেন নুস। তার ৫ বছর পর, ২০১৫ সালে তিনি ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির প্রথম মুসলিম নারী এমপি হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31