শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

খবরদার! আসামির ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না

আকাশবার্তা ডেস্ক :

আড়াইহাজারে শিশু সুরাইয়া হত্যাকান্ডের সাথে জড়িত তার মা রহিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক কাঠমিস্ত্রি কবির হোসেনসহ ৪ জনকে আটকের বিষয়ে শনিবার সকালে তথ্য সংগ্রহ করতে কয়েকজন সাংবাদিক আড়াইহাজার থানায় যান। এ সময় দেখা যায়, একজন মহিলা ও আসামি কবির হোসেন থানা কাষ্টরীতে রয়েছে।

ওসি তদন্ত শফিকুল ইসলামের কক্ষে রয়েছে নিহতের মা রহিমা বেগমসহ দুজন। এ সময় ওসি তদন্তের কক্ষের সামনে থাকা একজন কনষ্টেবল সাংবাদিক দেখেই দৌড়ে এসে বলেন, কেউ ভিতরে যাবেন না। তখন একজন সাংবাদিক জিজ্ঞেস করেন, ভিতরে আসামি ক’জন আছে।

তখন ওসি তদন্ত কক্ষ থেকে তেড়ে এসে ওই সাংবাদিককে ধমক দিয়ে বলেন, খবরদার! আসামি সম্পর্কে কোন কথা জিজ্ঞেস করবেন না। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি আরো রেগে গিয়ে বলেন, কেন জিজ্ঞেস করবেন? আপনারা জিজ্ঞেস করার কে? আমি আপনাদেরকে তথ্য দিতে বাধ্য নই। বিষয়টি নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার ( অপরাধ) মতিয়ার রহমানকে জানানো হলে তিনি বলেন, আমি বিষয়টি দেখছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮