সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এক রশিতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :

যশোরের অভয়নগরে প্রেমের টানে একই রশিতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রেমিকা লিপা বিশ্বাস (১৩) ও প্রেমিক সৈকত কুমার সেন (১৮) জয়রাবাদ সম্মেলণী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার ভোরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের জয়রাবাদ গ্রামের নলামারা খালপাড়ে নির্মম এ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ঝুলন্ত লাশ দুইটি উদ্ধার করেছে।

সোনাতলা ক্যাম্প পুলিশ জানায়, খবর পেয়ে মঙ্গলবার সকালে নলামারা খালপাড়ের একটি কচা গাছের ডালে একই রশিতে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণায় অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া প্রেম জনিত ঘটনায় দুই শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটাতে পারে বলে জানান।

মৃত লিপা বিশ্বাসের পিতা গবিন্দ বিশ্বাস জানান, গভীর রাতে তার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে ঘরের বাইরে চলে যায়। তার মেয়ের এ বয়সে প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি কিছুই জানাতে পারেননি।

অপরদিকে মৃত সৈকত কুমার সেনের পিতা সুশান্ত সেন জানান, সোমবার পার্শ্ববর্তী স্বপন নামের এক যুবকের বিয়ের অনুষ্ঠানে ছিল তার ছেলে। রাতে বাড়ি না ফেরায় সকাল থেকে খোঁজাখুজি শুরু করা হয়।

মঙ্গলবার সকালে গ্রামবাসী জানায় তার ছেলে ও এক মেয়ে খালপাড়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে আছে। তবে কি কারণে দু’জনে আত্মহত্যা করেছে তিনি তা জানাতে পারেননি।

গ্রামবাসী জানায়, মৃত দুই শিক্ষার্থীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। উভয় পরিবার পাশাপাশি গ্রামে বসবাস করে। তবে প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে তারা নিশ্চিত করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31