বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পুলিশের নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। তিনি বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএমের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৩১ জানুয়ারি থেকে এ নিয়োগ আদেশ কার্যকর হবে। সেদিন বর্তমান আইজিপি একেএম শহীদুল হকের মেয়াদ শেষ হবে।

অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাবেদ পাটোয়ারি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন।

১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা চাকরির প্রতিটি ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন। তার চাকরির মেয়াদ রয়েছে আগামী ২০২০ সাল পর্যন্ত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১