বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জ বাজার কমিটির জমজমাট নির্বাচন অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। ব্যাপক উৎসবমুখর পরিবেশে ও জমজমাট আয়োজন সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ নির্বাচনে ১২টি পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে সর্বমোট ১ হাজার ৫৩ জন ব্যবসায়ী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে নির্বাচনকে ঘিরে দিনব্যাপী চন্দ্রগঞ্জ বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং প্রার্থী, সমর্থক ও ভোটারদের মাঝে টানটান উত্তেজনা দেখা গেছে। বিভিন্ন পদের প্রার্থীদের সমর্থকরা স্ব-স্ব প্রতীক নিয়ে খন্ড খন্ডভাবে প্রচারণা চালিয়ে ভোটারদের আকৃষ্ট করে। অন্যদিকে নির্বাচন উপলক্ষ্যে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রসহ বাজার এলাকায় কঠোর অবস্থান দেখা গেছে।

নির্বাচন পরিচালনা উপ-কমিটির নির্বাহী প্রধান কাজী মোস্তফা কাজল জানিয়েছেন, চন্দ্রগঞ্জ থানা শহরের ব্যবসায়ীদের এ প্রতিনিধি নির্বাচন লক্ষ্মীপুরের জন্য অনেক গুরুত্ববহন করে। কারণ চন্দ্রগঞ্জ বাজারটি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সীমান্তবর্তী এলাকার একটি বড় বাজার। এখানে ছোট বড় প্রায় ২ হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শনিবারের(আজকের) নির্বাচনের মধ্যদিয়ে নির্বাচিত প্রতিনিধিরা আগামী তিন বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১