নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন একটি জলাশয় থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা ৭/৮ দিন পূর্বে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ। তবে পুলিশ ওই যুবকের নাম পরিচয় ও হত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শহরের বাস টার্মিনাল সংলগ্ন ওই জলাশয়ে মাছ ধরতে নামে স্থানীয় জেলেরা। এ সময় জলাশয়ে অজ্ঞাত ওই যুবকের ভাসমান লাশ দেখতে পায় তারা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার এসআই ওমর ফারুক জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।