মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

আকাশবার্তা ডেস্ক :

শনিবার (২৪ ডিসেম্বর) সারাদেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এরমধ্যে কুমিল্লার দাউদকান্দিতে ৩ জন, মুন্সীগঞ্জ ৩ জন, চট্টগ্রাম ১ জন, কক্সবাজার ১ জন, সাতক্ষীরা ২ জন, সরিষাবাড়ী ১ জন। এছাড়া আহত হয়েছেন আরো অনেক।

দাউদকান্দি : চট্টগ্রাম মহসড়কের দাউদকান্দিতে সড়ক দুঘটনায় মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে দাউদকান্দির রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দাউদকান্দির পূর্ব পেন্নাই গ্রামের মফিজ মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (২৮) ও তার ছেলে নিজাম উদ্দিন (৪) এবং তার বড় বোন ও রায়পুর গ্রামের রকিব উদ্দিনের স্ত্রী নাছরিন আক্তার (৩৫)।নিহতরা রায়পুর থেকে বেড়ানোর শেষে বাড়ি ফিরছিলেন। হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার দাউদকান্দির রায়পুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এসময় প্রাইভেটকার চাপায় দাউদকান্দির তিনজন ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর থেকে প্রাইভেটকার চালক পলাতক। এ ব্যাপারে হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি আবদুল আউয়াল।

মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ যাত্রী। শনিবার দুপুর সোয়া ২টার দিকে শ্রীনগর উপজেলার কেয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে। হাসাড়া পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোরশেদ তালুকদার জানান, আরাম পরিবহন ও গুধলী পরিবহন দুইটি যাত্রীবাহি বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে ২জন মারা জান।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা যায়।প্রথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তিনি জানান, আরাম পরিবহন বাসটি ঢাকার উদ্ধেশ্যে রওনা করেছিলে।

চট্টগ্রাম : চট্টগ্রামের কোতোয়ালিতে বাসচাপায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত কামরুন নাহার কর্ণফুলী থানার মইজ্জ্যারটেকের ওসমান গণির মেয়ে। কোতোয়ালী থানার এসআই মো. শাহজাহান জানান, শনিবার সকালে মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার পথে শিশুটি দুর্ঘটনায় পড়ে। কোতোয়ালি মোড়ে টেম্পো থেকে নেমে তারা রাস্তার পাশে অপেক্ষা করছিল। এ সময় লালদিঘী থেকে আগ্রাবাদগামী ৬ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ‍শিশুটিকে চাপা দেয়।

কক্সবাজার : কক্সবাজারে শিক্ষা সফর শেষে ময়মনসিংহের মুক্তাগাছায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকালে কিশোরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাফর সাদেক মুক্তাগাছার মন্ডলসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সাতক্ষীরা : সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ভ্যানচালকসহ তিনজন। আজ শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর শ্মশানঘাটা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তালা উপজেলার মুড়াকুলিয়া গ্রামের অঅবুল শেখের ছেলে ইসরাফিল শেখ (২৩) ও একই উপজেলার কলিয়া গ্রামের জিল্লাত সরদারের মেয়ে জুঁই (৬)।

সরিষাবাড়ী : জামালপুরের সরিষাবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন মিয়া (১৬) নামের এক শিক্ষার্থী নিহত এবং পাঁচ যুবক আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া বয়ড়া ঈসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পাখিমারা গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুল আজিজ ঠাণ্ডুর ছেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১