রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আজই কারাগারে যেতে হবে খালেদাকে : আইনমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে আজই (বৃহস্পতিবার) কারাগারে যেতে হবে। রায়ের পর নিজ কার্যালয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের একথা জানান।

আইনমন্ত্রী বলেন, আমি যতদূর জানি। রায় ঘোষণা হয়ে গেছে। আইন অনুযায়ী তিনি আজই কারাগারে যাবেন। বাংলাদেশের দুর্নীতির যে আখড়া ছিল তার পরিত্রাণের প্রচেষ্টায় ছিলাম আমরা। রায়ে তার সাফল্য এসেছে।

মন্ত্রী বলেন, একজন রাজনীতিবিদ দুর্নীতি করে সাজাপ্রাপ্ত হয়েছেন। তবে এতে আমাদের ভাবমূর্তি উচু হবে তা মনে করিনা। তারপরও যারা দুর্নীতি করেছেন তাদের বিচার হয়েছে। দুর্নীতির বিচার এদেশে হয় এটা বলতে পারব। এরপরের প্রক্রিয়া হচ্ছে-তারা নিশ্চয়ই আপিল করার সুযোগ পাবেন। তারা আপিল কোর্টে আপিল করবেন।

মন্ত্রী বলেন, সংবিধানে আছে দুই বছরের অধিক সাজা হলে তিনি নির্বাচন করতে পারবেন না। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত হবে সেটা তাদের ব্যাপার। আপিলটা বোধহয় ৬০ দিনের মধ্যে করতে হয়।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো: আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন।

এএইচ/আবার্তাবিডি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১