মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের রায় : রিজভী

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই রায় প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পূরণের রায়। এই রায় একদলীয় শাসনকে দীর্ঘায়িত করার জন্য দেওয়া হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সাজা হওয়ার পর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির এ কথা বলেন। তিনি এই রায়কে ধিক্কার ও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন।

রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়াকে ভয়ংকর ভাবে পর্যুদস্ত করতে এই সরকার এবং এই সরকারের মুরব্বিরা পরিকল্পনা করে আসছেন। কেননা খালেদা থাকলে সার্বভৌমত্ব ও গণতন্ত্র থাকবে। তিনি বলেন, একজন ব্যক্তিকে খুশি করতে এই রায় দেওয়া হয়েছে।

রিজভী দলের নেতা কর্মীদের শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করুন, নিজেরা বুলেট বরণ করুন কিন্তু শান্তি বজায় রেখে রাস্তায় নামুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০