মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ওমানের মরুভূমিতে নেমে এল মঙ্গল গ্রহ!

আন্তর্জাতিক ডেস্ক :

মঙ্গল গ্রহ নিয়ে জল্পনা-কল্পনা-গবেষণা যেন চিরন্তন। যত দিন যাচ্ছে, তত যেন তা বেড়েই চলেছে। কারণ, মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর উপর চাপ কমাতে, খুব তাড়াতাড়ি অন্য গ্রহে মনুষ্য বসতি গড়ে তুলতে হবে। না হলে, বিপদ ঘটবে।

মঙ্গল গ্রহে প্রাণের প্রমাণ সঠিক ভাবে পাওয়া না গেলেও, সেখানকার আবহাওয়া যে পৃথিবীবাসীর জন্য অনুকূল, তা মেনে নিয়েছেন বিজ্ঞানীরা। সেই মতো জায়গাও খোঁজা শুরু করেছে নাসার মহাকাশযান। কিন্তু, লাল গ্রহই যদি নেমে আসে পৃথিবীর মাটিতে?

এমনিতেই গ্লোবাল ওয়ার্মিং-এর গুঁতোয় বিশ্বের তাপমাত্রা বেড়ে চলেছে প্রতি বছর। তার উপরে মঙ্গলের চাপ। কারণ, তার তাপমাত্রা প্রায় ৫১ ডিগ্রি সেলসিয়াস। গাছগাছালির কোনও অস্তিত্বই পাওয়া যায়নি তার মাটিতে। সব মিলিয়ে, বেশ চিন্তার ব্যাপার যে!

সম্প্রতি ২০০ এর বেশি মহাকাশ বিজ্ঞানী একজোট বেশ কিছু পরীক্ষা চালাচ্ছেন ওমানের ধোফার মরুতে। বিশ্বের ২৫টি দেশ তাঁরা সেখানে থাকবেন মাস, ফেব্রুয়ারির ১-২৮ তারিখ পর্যন্ত।

বিজ্ঞানীদের দাবি, ধোফার মরুর এই অঞ্চলের ভূপ্রকৃতি নাকি মঙ্গলের মতোই। বালি ও পাথুরে এই অঞ্চলে যদিও এখানে গুটি কয়েক প্রাণী দেখা গিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, মোট ১৯টি পরীক্ষা চালানো হবে এই এক মাসে।

৫০ কিলোগ্রাম ওজনের স্পেস-স্যুট পরেই মরুভূমিতে এখন ঘোরাফেরা করছেন বিজ্ঞানীরা। এই স্পেস-স্যুটের নাম দেওয়া হয়েছে ‘পার্সোনাল স্পেসশিপ’। কারণ এই পোশাক পরেই একজন স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবে। খেতেও পারবে। এমনকী, বেশ কিছু বৈজ্ঞানিক কাজকর্মও করতে পারবে।

এখনও পর্যন্ত জানা গিয়েছে যে ২০৩০ সালে মানুষের পা পড়বে মঙ্গলে। তাই, সময় রয়েছে এখনও খানিক। সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তবেই মানুষ পাড়ি দেবে ভিন গ্রহে। প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি, মহাকাশে ইলেক্ট্রিক গাড়ি পাঠিয়ে, লালগ্রহ অধিকারে এক ধাপ এগিয়েছে মার্কিন বেসরকারি সংস্থা স্পেস-এক্স।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১