নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছেন। (আজ) সোমবার বিকেল সাড়ে ৩টায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর ৪টার দিকে একটি বিশেষ হেলিকপ্টারযোগে তাঁকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করে তাঁর মেজো ছেলে সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু বলেন, উন্নত চিকিৎসার জন্য আমার বাবাকে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি সবার দোয়া কামনা করেছেন।