বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এক ছেলেকে ভালোবেসে জীবন দিলো দুই বোন

আকাশবার্তা ডেস্ক :


রংপুরে অনার্স পড়ুয়া এক কলেজছাত্রকে ভালোবেসে দুইবোন বিষপানে আত্মহত্যা করেছে। তারা সম্পর্কে খালাতো বোন ছিলো। নিহতরা হলেন-লুৎফুন নাহার লতা (১৪) ও সাদিয়া জান্নাত অর্নি (১৪)। লতা নগরীর নাজিরদিঘি উচ্চ বিদ্যালয় ও অর্নি দর্শনা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বসন্তবরণের দিন সকালে বিষপান করলে দু’জনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে তারা মারা যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্পর্কে ওই দুই খালাতো বোনের সঙ্গে একই এলাকার আনসার আলীর ছেলে মেরাজুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিলো। কিছুদিন আগে বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষ সোমবার (১২ ফেব্রুয়ারি) মেরাজুলকে মারধর করে।

এ অবস্থায় ওই দুই স্কুলছাত্রী একই এলাকায় বাড়ির পাশে তাদের নানা মৃত ফখরুল মেম্বারের বাড়িতে বেড়াতে যায়। এরপর মঙ্গলবার সকালে দুইজন দুইটি প্রেমপত্র লিখে ছেলেকে দিয়ে বাড়িতে থাকা কীটনাশক পান করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করে। ভোরের দিকে দুই জনের মৃত্যু হয়।

এ বিষয়ে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রথমজন রংপুরের মডার্ন এলাকার ৩১ নম্বর ওয়ার্ডের পূর্ব শেখপাড়া এলাকার মঞ্জুর হোসেন লিটনের মেয়ে, আর অর্নি ওই এলাকারই আলমগীর হোসেনের মেয়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১