আকাশবার্তা ডেস্ক :
দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব চত্ত্বরে এ গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর নেতৃত্বে অনশন কর্মসূচিতে অংশ নেয় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ বেপারী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটনসহ ছাত্রদল, যুবল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
এ সময় নেতৃবৃন্দ বলেন, অন্যায়ভাবে বেগম জিয়ার বিরুদ্ধে সাজানো মামলার রায় দিয়ে কারাগারে পাঠিয়েছে সরকার। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বেগম জিয়ার মুক্তির দাবি করেন তারা।