শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ভাবীর সঙ্গে পরকীয়ায় ভাইকে খুন : আটক ২

আকাশবার্তা ডেস্ক :


দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামে স্ত্রীর পরকিয়ায় ছোট ভাই রাছেল মিঞার (১৮) হাতে বড় ভাই আমির চাঁদ (২৮) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিরামপুর থানা স্ত্রী ও ভাইকে আটক করেছে পুলিশ।

সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) ভোর-রাতে উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের বড় ছেলে আমির চাঁদ ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ফেসকারঘাট এলাকার বিদ্দি গ্রামের দুদু মিঞার মেয়ে ফারজানা বেগমের (২৫) প্রেমের সম্পর্ক ধরে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আমির চাঁদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সে কুমিল্লার একটি কম্পানীতে চাকুরি করতো। এর মাঝেই তার স্ত্রী গোপনে দেবরের সঙ্গে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আমির চাঁদ চাকুরীস্থল থেকে ছুটিতে বাসায় এলে ঘটনার রাতে পরিকল্পীত ভাবে স্ত্রী ও ছোট ভাই তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের বর্গার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।
প্রতিবেশীদের মাঝে বিষয়টি জানাজানি হলে ঐ সময়ই তাদের হাতেনাতে ধরে গাছের সঙ্গে বেঁধে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমানের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি। পরে এস আই রজব আলীর নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পরেই জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮