সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্যারাডাইস পেপার্সে মুসা বিন শমসেরসহ আরও রাঘব বোয়াল

আকাশবার্তা ডেস্ক :


গত দুই বছর আগে কয়েক মিলিয়ন গোপন নথি ফাঁস করে হৈ চৈ ফেলে দিয়েছিল পানামা পেপার্স। এরপর বিশ্বব্যাপী রাঘব বোয়ালদের থলের বেড়াল ধরতে পরিচিতি পায় প্যারাডাইস পেপার্স। এই পেপার্সে এবার যুক্ত হয়েছে বিশ্বের আরও ক্ষমতাধর ব্যক্তিদের নাম। যেখানে বাংলাদেশের কয়েকজন রাঘব বোয়ালের নামও যুক্ত হয়েছে।

সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) তাদের সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্বব্যাপী ৮৫ হাজারেরও বেশি কোম্পানি এবং এক লাখ ১০ হাজারের বেশি কর্মকর্তার নাম যুক্ত হয়।

আইসিআইজের তথ্য অনুযায়ী, নতুন তালিকায় বাংলাদেশের ধনকুবের মুসা বিন শমসেরসহ অন্তত ২০ জনের নাম রয়েছে। নতুন এই ডাটা এসেছে কুক আইল্যান্ডস, কমনওয়েলথভুক্ত সামোয়া ও ইউরোপের দেশ মাল্টা থেকে। তবে বাংলাদেশিদের অধিকাংশ নাম এসেছে মাল্টা রেজিস্ট্রি থেকে।

আইসিআইজের তালিকায় যেসব নাম এসেছে তার মধ্যে রয়েছে- জুলফিকার আহমেদ, মোহাম্মদ এ মালেক, শাহনাজ হুদা রাজ্জাক, ইমরান রহমান, মোহাম্মদ এ আউয়াল, তাজুল ইসলাম তাজুন, মুসা বিন শমসের, ফারহান আকিবুল রহমান, মো. কামাল ভূইয়া, তুহিন ইসলাম সুমন, মেহতাবা রহমান, মো. ফজলে এলাহী চৌধুরী, খ আসাদুল ইসলাম, ফারুক পালওয়ান প্রমুখ। এসব বাংলাদেশি কর ফাঁকি দিতে ইউরোপীয় ট্যাক্স হেভেন বলে খ্যাত মাল্টায় বিনিয়োগ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছর প্যারাডাইস পেপারসে ১০ বাংলাদেশির নাম এসেছিল। বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের নাম তাতে ছিল।

উল্লেখ্য, কর থেকে বাঁচার জন্য বিভিন্ন ট্যাক্স হেভেন দেশ অর্থাৎ যেখানে কর দিতে হয় না বা খুবই নিম্নহারে কর দেওয়া যায় এমন দেশে অর্থ সরিয়ে নেয়া হয়েছে। তাই এই কেলেঙ্কারির নাম দেয়া হয়েছে ‘প্যারাডাইস পেপার্স’। এতে গোপনে বিপুল পরিমাণ অর্থ করস্বর্গ হিসেবে পরিচিত দেশ ও অঞ্চলের অফশোর কোম্পানিতে বিনিয়োগের তথ্য রয়েছে। প্রভাবশালী এই ব্যক্তিরা গোপনে অফশোর কোম্পানির মাধ্যমে বিপুল অংকের টাকা বিনিয়োগ করেছেন এমন সব জায়গায়, যেখানে কর নিয়ে কড়াকড়ি নেই। সম্পদের উত্স নিয়েও কেউ মাথা ঘামায় না।

সূত্র : এএইচ/দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১