সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশ হত্যার ঘটনায় মামলা দায়ের

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের তরুণ সাংবাদিক শাহ মনির পলাশকে (২৮) পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নিহতের বাবা মনির হোসেন (মনা মিয়া) বাদি হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের হাজী আক্তারুজ্জামানের ছেলে আবু ইউছুফ (৫০), আবু ছায়েদ (৪৫) ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছা (৪৫)। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, হত্যার প্রতিবাদে সাংবাদিকসহ সচেতন মহলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। আগামি রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছে লক্ষ্মীপুর সংবাদপত্র সম্পাদক-প্রকাশক পরিষদ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দৈনিক রূপবাণী পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শাহ মনির পলাশকে (২৮) তার দুই জেঠাতো ভাই পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতিতে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে গ্রেফতার করে পুলিশ।

নিহত পলাশ লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক (বিএ) ফলপ্রার্থী ছিলেন। তিনি সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের মনির হোসেন (মনা মিয়ার) ছেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31