নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন রামেশ্বরপুুর এলাকা থেকে হত্যা মামলার আসামি মোঃ হুমায়ুনকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১, এর লক্ষ্মীপুর ক্যাম্প। এএসপি মোঃ ইকবাল হোসেন ও এএসপি এসএম জামিল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ হুমায়ুন রামেশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। সে একই এলাকার মোঃ আবু তাহেরের ছেলে।
তার বিরুদ্ধে হত্যাসহ অন্যান্য আরো ৩টি মামলায় গ্রেপ্তারী পরোয়ারা রয়েছে বলেও র্যাব জানিয়েছে।
শুক্রবার সকালে র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এএসপি নরেশ চাকমা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।