মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ফেসবুকে ছেলে সেজে ২ মেয়েকে বিয়ে, তারপর…!

আন্তর্জাতিক ডেস্ক :

নিজের মধ্যে ছেলেদের মতো ভাব হলেও আসলে সে মেয়ে। আর সেই ছেলে ভাব কাজে লাগিয়েই এক মেয়ে বিয়ে করেছে দুই মেয়েকে। মেয়ে হিসেবে নয়, ছেলে সেজেই বিয়ে করেছে সে। এরপর পণের জন্য চাপ দিয়ে গ্রেপ্তার হয়েছেন সেই বর। কিন্তু মামলা দিতে গিয়ে বিপাকে পুলিশ। কারণ, পণের অভিযোগ তো তোলাই যাচ্ছে না। কারণ বর না হলে পণ আসবে কোথা থেকে।

এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডে। জানা গেছে, বছর পঁচিশের সুইটি সেন সব সময়েই ছেলে সেজে থাকেন। তবে তাকে সবাই মেয়ে বলেই চেনে। সুইটি নাম বদলে ২০১৩ সালে ফেসবুকে কৃষ্ণ সেন নামে অ্যাকাউন্ট খোলেন। এর পরে শুরু হয় মেয়েদের ফাঁদে ফেলার খেলা। আর এক নয়, দুই মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করে নেন।

উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, সুইটি উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা। ‘টমবয়’ সুইটির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় ও ঘনিষ্ঠতা হয় উত্তরাখণ্ডের কাঠগোদামের বাসিন্দা কামিনীর। সুইটি কামিনীর কাছে নিজের পরিচয় দেন আলিগড়ের এক ব্যবসায়ীর ছেলে কৃষ্ণ বলে।

এরপর প্রেম হয় তাদের, বিয়ে হয়ে যায়। গোপন কথা জেনেও যান কামিনী। কিন্তু নিজের করা ভুলের কথা কাউকে বলতে পারেননি তিনি। মদ্যপ সুইটির নিয়মিত অত্যাচার মেনে নিয়েছেন। দ্বিতীয়বার বিয়েও মেনে নিয়েছেন। এমনকী, দফায় দফায় কামিনীর পরিবার সুইটি সেনকে সাড়ে আট লাখ টাকা দিয়েছে পণ হিসেবে।

২০১৪ সালে কামিনীকে বিয়ে। আর ২০১৬ সালে উত্তরাখণ্ডের কালাধুঙ্গি এলাকার নিশাকে বিয়ে। দুই বউকে নিয়ে নর সাজা বর সংসার পাতেন হালদোয়ানির এক ভাড়া করা ঘরে। এর পর তিন মেয়ের ‘নকল’ দাম্পত্য চলতে থাকে।

তদন্তে নেমে হতবাক পুলিশ। শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত যে সুইটি ওরফে কৃষ্ণ পুরোপুরি মেয়ে। তারা আরও অবাক হয়েছে এটা জেনে যে, এত দিনেও দুই বউ সুইটির শরীর দেখতে পায়নি। পুলিশে জানতে পেরেছে সুইটির নির্দেশে দুই বউ ‘সেক্স টয়’ ব্যবহার করেই যৌনতার সাধ মিটিয়েছে এত বছর।

নিশা এবং কামিনী সুইটির বিরুদ্ধে পণের জন্য চাপের অভিযোগ এনেছেন। কিন্তু সেই মামলা করা যাচ্ছে না। কার, সুইটি যেহেতু মহিলা তাই এটাকে ‘বিয়ে’ বলা যাবে না। আপাতত ঠকানোর অভিযোগেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ এখন সুইটি কৃষ্ণর সেই সব আত্মীয় পরিজনদের খুঁজছে যারা দু’টো বিয়েতেই হাজির হয়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০