মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সাইকেলে ৬শ’ কি.মি পথ পাড়ি দিলেন হারানো স্ত্রীর সন্ধানে

আন্তর্জাতিক ডেস্ক :


মনোহর নায়েক। ভারতের ওডিশার এই বাসিন্দা পেশায় একজন দিনমজুর। সম্প্রতি তার স্ত্রী আনিতা বাপের বাড়িতে যাওয়ার পর হারিয়ে যান। আর এ খবর শোনেই সরাসরি থানায় হাজির হন মনোহর। কিন্তু থানা কর্তৃপক্ষ আনিতার কোনও সন্ধান দিতে না পারায় নিজেই নেমে পড়েন স্ত্রী’র খোঁজে। আর এসময় তার সঙ্গী ছিল শুধু একটি বাই সাইকেল। সেই সাইকেলে চড়ে টানা ২৪ দিন ধরে প্রায় ৬০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী মনোহর।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মনোহর স্ত্রীর খোঁজে ভারতের ঝাড়খণ্ড থেকে যাত্রা শুরু করে খক্ষপুরে এসে স্ত্রীকে খুঁজে পান। ৪২ বছর বয়সী মনোহর নায়েকের বাড়ি ওই এলাকার মুসাবনির বালিগোডা গ্রামে।

মনোহর জানান, গত ১৪ জানুয়ারি কুমরাসোল গ্রামে বাপের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন তার স্ত্রী। স্ত্রী দুদিন ধরে ফিরে আসছে না দেখে মুসাবনি ও দুমারিয়া থানায় মিসিং ডায়েরি করেন তিনি। অনিতা মানসিকভাবে অসুস্থ ও ঠিকমতো কথাও বলতে পারেন না। পুলিশ যখন অনিতার খোঁজ পেল না, তখন রাজ্যে রাজ্যে ঘুরে অনিতার খোঁজ করবেন বলে ঠিক করেন মনোহর।

মনোহর আরও বলেন, ‘সাইকেল নিয়ে স্ত্রীকে খুঁজতে গ্রামে গ্রামে বেরিয়ে পড়লাম। জানতাম না, কতদূর আমায় যেতে হবে। তন্ন তন্ন করে খুঁজেও স্ত্রীর খোঁজ না পেয়ে খবরের কাগজে নিখোঁজ বিজ্ঞাপন দিই। সেই বিজ্ঞাপন দেখে কয়েকজন লোক পুলিশে খবর দেন। তারা অনিতাকে খক্ষপুরের একটি খাবার দোকানে বসে থাকতে দেখেছিলেন। মুসাবনি থানা অনিতাকে উদ্ধার করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০