সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

খালেদার মুক্তির দাবিতে জেলা প্রশাসককে বিএনপির স্মারকলিপি

আকাশবার্তা ডেস্ক :


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে ঢাকা জেলা বিএনপি।রোববার বেলা ১১টার পরে পুরান ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর নেতৃত্বে দলের নেতাকর্মীরা। এ সময় ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন বিএনপির স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি জমা দেওয়া শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন উপস্থিত নেতাকর্মীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খান, ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় নেতা রেজাউল কবির পল, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক কাউসার, জেলা যুবদলের আহ্বায়ক ভিপি নাজিম, ওয়ালিদ খান, ফজলুল হক বেলায়িতী, জেলা ছাত্রদলের সভাপতি হাজি মাসুম, সাবিনা ইয়াসমিন, সাবেরা বেগমসহ ঢাকা জেলা বিএনপি যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তৃতীয় দফা কর্মসূচি পালন করছে দলটি। এরই অংশ হিসেবে আজ ঢাকাসহ সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিচ্ছে বিএনপি।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি। এর আগে ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলা, জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে বিএনপি। গতকাল শনিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কর্মসূচি চলতে থাকবে বলে জানান তিনি।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন। রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার পর থেকেই পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মামলার রায়ের কপি না পাওয়ায় জামিন আবেদন করতে পারেননি সাবেক এ প্রধানমন্ত্রী। বিএনপি নেতা ও তাঁর আইনজীবীরা বলছেন, কারাবাস বিলম্বিত করতে সরকার এখনো রায়ের কপি দেয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930