নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মামুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।




























