সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে জুতা পায়ে শহীদ মিনারে ছাত্রলীগ

আকাশবার্তা ডেস্ক :


জুতা পায়ে শহীদ মিনারে ফুল দিয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ। এ সময় এক ছাত্রলীগ কর্মীকে জুতা পায়ে শহীদ মিনার বেয়ে উপরে উঠে ফুলের ডালা ঝুলাতে দেখা গেছে। শ্রদ্ধা নিবেদনের বিপরীত এমন চিত্র দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি। এ সময় উপস্থিত সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের বাঁধা দেওয়া হয়।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে লক্ষ্মীপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। সবার উপরে ফুলের ডালা রাখতে লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগ এই কান্ড ঘটায়। এ সময় বেশ কয়েকজনকে সেলফি তুলতেও দেখা যায়। এসব পরিস্থিতির কারণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের লোকজন বিব্রত বোধ করেন। ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন সচেতন মহল।

প্রত্যক্ষদর্শীরা জানান, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে লক্ষ্মীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একপর্যায়ে সদর উপজেলা ছাত্রলীগ ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল নিয়ে শহীদ মিনারে উঠেন। এ সময় বেশ কয়েকজন কর্মীর পায়ে জুতা দেখা যায়। তাদের মধ্যে একজন কর্মী হুাড়াহুড়ি করে অন্যদের দেওয়া ফুল মাড়িয়ে জুতা পায়ে শহীদ মিনারে বেয়ে উপরে উঠেন; সদর উপজেলা ছাত্রলীগের ফুলের ডালাটি সবার উপরে তোলে রাখেন।

এ ব্যাপারে ছাত্রলীগের দায়িত্বশীল কোনো নেতার সাথে কথা বলা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক ছাত্রনেতা বলেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা। তাদের শ্রদ্ধা জানাতে পায়ে জুতা নিয়ে শহীদ মিনারে উঠা দুঃখজনক ও লজ্জার।

এএইচ/আকাশবার্তা

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930