সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

২০টি ডিম পেড়েছে এই কিশোর!

এক্সক্লুসিভ ডেস্ক :


শিরোনাম পড়ে অবাক হচ্ছেন? ভাবছেন মানুষ আবার ডিম পাড়তে পারে নাকি। হ্যা, অবিশ্বাস্য হলেও এমনিই একটি ঘটনা ঘটেছে ভারতের গোয়ায়। তার নাম আকমল। ১৪ বছর বয়সী ওই কিশোর দাবি করেছে গত দুই বছরে মোট ২০টি ডিম পেড়েছে সে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে।

বর্তমানে চিকিৎসা চলছে তার। তার এ ঘটনা চিকিৎসকদের রীতিমতো হতবুদ্ধি করে দিয়েছে। আকমলের বাবা রুসলি বলছেন, তার ছেলে যেসব ডিম পাড়ছে সেগুলো ভাঙার পর দেখা যাচ্ছে সেগুলো হয়তো পুরোটাই কুসুম, নয়তো পুরোটাই ডিমের সাদা অংশ।

এ বিষয়টি নিয়ে ‘চিন্তিত’ আকমলের পরিবার। তাকে বারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারদের সামনেই দুইটি ডিম পেড়েছে আকমল!

আকমলের বাবা রুসলি বলেছেন, সে মোট ২০টি ডিম পেড়েছে। ডাক্তার সামনেই পেড়েছে দুইটা প্রথম ভাঙার পরে দেখি পুরোটাই হলুদ রঙের পদার্থ।

আকমলকে দেখার পর ডাক্তাররা বলছেন, ‘মানব শরীরে ডিম তৈরি হওয়া অসম্ভব।’ হাসপাতালের মুখপাত্র বলেছেন, ‘আমাদের সন্দেহ হচ্ছে যে ডিমগুলো ধাক্কা দিয়ে আকমলের মলদ্বারে ঢোকানো হয়েছে।’

তবে আকমলের বাবা বিষয়টি অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘তিনি ডিম ছেলের শরীরে ঢোকাননি। আর তিনি কেন এটা করতে যাবেন?’বর্তমানে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের জন্য আকমলকে গোয়ার শেখ ইউসুফ হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে।

সূত্র : ডেইলি মেইল

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31