বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে আ.লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে জাবেদ হোসেন মিন্টু নামে এক ডাকাত নিহতের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৩৫ জনকে আসামি করে আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। শনিবার বিকালে চন্দ্রগঞ্জ থানাধীন দাসেরহাট বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলজার মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু এবং স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রবিনের নেতৃত্বে এ কর্মসূচিতে অন্তত দেড় হাজার নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করে।

বিকাল ৪টায় দাসেরহাট বাজার আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে মিছিলটির সমাপ্তি ঘটে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বক্তৃতা করেন।

এ সময় বক্তারা বলেন, গত বুধবার (১৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে দুইদল ডাকাত বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে জাবেদ হোসেন মিন্টু নিহত হয়। গণমাধ্যমে খবরটি প্রকাশ হলে স্থানীয়রা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। অথচ গত রোববার (১৮ ফেব্রুয়ারী) চরশাহী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. মোহছেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম বিট্টু (মেম্বার), যুবলীগ নেতা জয়নাল আবেদীন, সাবেক ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম মিয়াজি, মহিলা আওয়ামীলীগ নেত্রী পারভিনসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমরা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১