শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মাদক ব্যবসায়ী আটক, দুই মাদকাসক্তের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী কামাল হোসেন (৩৫) ওরফে ল্যাংড়া কামালকে দুই কেজি গাঁজাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। বুধবার ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত সদর উপজেলার টুমচর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী কামাল হোসেন টুমচর গ্রামের রমার বাপের বাড়ির বদিউজ্জামানের ছেলে।

এদিকে একই সময় পৃথক আরেকটি অভিযানে টুমচর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন স্বপন (৫৮) ও মফিজ উল্যার ছেলে ইকবাল হোসেন রাজুকে (৩০) গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেলায়েত হোসেন স্বপনকে ৬ মাস এবং ইকবাল হোসেন রাজুকে এক বছর কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানের নেতৃত্বে ছিলেন, সহকারি কমিশনার ফাইযুল ওয়াসীমা নাহাত। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নজীব আলী, পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান।
জানা গেছে, মাদক ব্যবসায়ী কামাল হোসেন দীর্ঘদিন যাবত গাঁজা ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নজীব আলী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮