সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জামায়াত নেতাকে দিয়ে অনুষ্ঠান, রায়পুরে তোপের মুখে তথ্য অফিসার

মো. জামাল হোসেন, রায়পুর :


লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জামায়াত নেতাকে দিয়ে কোরআন তেলাওয়াত করায় স্থানীয়দের তোপের মুখে পড়েছেন জেলা তথ্য কর্মকর্তা। বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বামনী ইউনিয়ন পরিষদে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য তুলে ধরে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জেলা তথ্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, স্থানীয় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি হাফেজ নজরুল ইসলাম মোল্লা। অনুষ্ঠান শেষে জামায়াত নেতাকে দিয়ে কোরআন তেলাওয়াতের বিষয়ে জেলা তথ্য কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তোপের মুখে পড়েন। এ সময় তিনি কোনো সদুত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন।

যোগাযোগ করা হলে জেলা তথ্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, তিনি যে জামায়াত করেন সেই তথ্য আমার কাছে জানা ছিলনা। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান জানেন। এটি অনিচ্ছাকৃত ভুল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31