সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
????????????????????????????????????

বাংলাদেশ-কাতারের মধ্যে এএসএ নবায়নের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :


বাংলাদেশ ও কাতারের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ ও জনশক্তি প্রেরণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যার দরুন দুই দেশের নাগরিকদের যাতায়াতও ব্যাপক হারে বেড়ে গেছে। এ অবস্থা বিবেচনায় দু’দেশের মধ্যে এএসএ (এয়ার সার্ভিস এগ্রিমেন্ট) নবায়নও জরুরী হয়ে পড়েছে। বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি আজ সোমবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন। মন্ত্রী দ্রুত এএসএ নবায়নের আশ্বাস দেন এবং অতিদ্রুত এ সংক্রান্ত একটি সভা আহ্বানের আশ্বাস প্রদান করেন।

মন্ত্রী এভিয়েশন সেক্টরসহ অন্যান্য সেক্টরে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানালে রাষ্ট্রদূত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে পত্র দিতে অনুরোধ জানান।

এ সময় বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম জিয়াউল হক ও মন্ত্রীর একান্ত সচিব মফিজুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31