আকাশবার্তা ডেস্ক :
“মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ স্লোগানে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ৩৯তম বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। এ উপলক্ষে সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
এরআগে বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করনে, প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কংকন চাকমা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান।
মেলায় বিভিন্ন ধরণের প্রযুক্তি উদ্ভাবন নিয়ে ৪০টি স্টলসহ জেলার ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।