শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নাশকতা মামলায় কারাগারে বিএনপির ৭ নেতাকর্মী

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নাশকতার মামলায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (রামগতি-০২) এর বিচারক আসীন কাজী সোনিয়া আক্তার এ আদেশ দেন।

রামগতি উপজেলা যুবদলের সভাপতি শিবলী নোমান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, চরআলগী ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়ারেছ, আলেকজান্ডার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলম, শাহীন হাওলাদার, ইলিয়াস ও নুরুল আমিনসহ ৭ জনের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রামগতি উপজেলায় নাশকতা করার উদ্দেশ্যে গত ৪ ফেব্রুয়ারী আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকায় গভীর রাতে বিএনপি জামায়াতে নেতাকর্মীরা গোপন বৈঠকে একত্রিত হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩ নেতাকর্মীকে আটক করে। বাকিরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ ঘটনায় ৫ ফেব্রুয়ারী পুলিশ বাদি হয়ে রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ ২১ জনের নাম উল্লেখ করে ও আরো ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করে রামগতি থানায় মামলা দায়ের করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮