সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চীনে ‘আজীবন প্রেসিডেন্ট’ থাকবেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক :


চীনের শীর্ষ নেতার নির্দিষ্ট মেয়াদের সময়সীমা প্রত্যাহারের প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং এটি কার্যকর হলে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ‘আজীবন ক্ষমতায়’ থাকতে পারবেন।ন্যাশনাল পিপলস কংগ্রেসে আজ দেশটির সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়।পার্লামেন্টের অনুমোদনের পরই এটি কার্যকর হবে।

তবে চীনে কংগ্রেসই নীতি নির্ধারণে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান।মোট ২ হাজার ৯৬৪টি ভোটের মধ্যে মাত্র দুজন ডেলিগেট এ পরিবর্তনের বিপক্ষে ভোট দিয়েছে।আর ভোটদানে বিরত ছিলো তিনজন।যদিও প্রস্তাবের ভোটাভুটি নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে।নব্বই এর দশকে চীনে প্রেসিডেন্টের জন্য দু মেয়াদ নির্ধারণ করা হয়েছিলো।অর্থাৎ একজন দু মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেননা।

কিন্তু এখন এ বিধান প্রত্যাহার করে নেয়ায় প্রেসিডেন্ট শি জিনপিং ‘আজীবন ক্ষমতায়’ থাকতে পারবেন।২০১২ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তার বর্তমান মেয়াদ ২০২৩ সালে শেষ হওয়ার কথা। চীনে কংগ্রেসই সবচেয়ে শক্তিশালী যদিও মনে করা হয় যে এখানে শীর্ষ নেতার ইচ্ছারই প্রতিফলন ঘটে।

তবে এ নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক।যদিও রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে একে দরকারি একটি সংস্কার কাজ হিসেবে বলা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31