কাজী আশিকুর রহমান, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, “বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্র নিরসনে কাজ করে যাচ্ছে।যার ফলে ২০২৪ সালের মধ্যেই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে উঠবে”। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিন্যান্স ডিপার্টমেন্ট এর “সিলভার জুবিলী” উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।এ সময় নেপাল ট্রাজেডি’র জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে চবি ফিন্যান্স ডিপার্টমেন্টের সভাপতি প্রফেসর শামীম উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রনালয়ের সচিব মুসলিম চৌধুরী, বিজনেস অনুষদের ডীন প্রফেসর ড. আওরঙ্গজেব প্রমুখ।