শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :


বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৭ মার্চ) সকালে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যাহ আল মামুন।

এরআগে রাত ১২.০১ মিনিটে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে কেক কেটে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উদযাপন করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১